প্রধান শিক্ষকের বাণী
Post Image

আসসালামু আলাইকুম । প্রতিটি শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। ফুলের কুঁড়ির মতই সুন্দর হোক কমল তাদের মন। পরবর্তীতে উপযুক্ত শিক্ষার অভাবে তারা পথভ্রষ্ট হয়। অতএব শিশুকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সচেতন অভিভাবক নিষ্ঠাবান শিক্ষক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন। সুশিক্ষার উদ্দেশ্যে অভিভাবক তার সন্তানকে দেন আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। এই শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তান বিভিন্ন গুণাবলী অর্জন করে সহনশীল ত্যাগী দায়িত্ববান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। সত্যিকারের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে একদল দক্ষ ও মেধাবী শিক্ষক শিক্ষিকা দ্বারা সঠিক পাঠদানই শিক্ষার্থীর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। এক বিংশ শতাব্দি আমাদের সন্তানদের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির এক কঠিন চ্যালেঞ্জের যুগ নতুন প্রজন্মকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তোলার জন্য চাই যথোপযুক্ত প্রযুক্ত মান সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। আর আমাদের দেশের প্রচলিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং আমাদের বাড়ির পারিপার্শ্বিক অবস্থা শিশুদের জন্য সুস্থ পরিবেশ নেই বললেই চলে। পক্ষান্তরে প্রত্যেক পিতামাতার প্রত্যাশা তার সন্তান ইহকালে সফলকাম অপরকালে তার নাজাতের উপায় হোক। এজন্য প্রয়োজন ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়। এ দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে দিনাজপুর মহিউস সুন্নাহ কিন্ডারগার্ডেন এন্ড মাদ্রাসা নামে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ২০২৬ সালের সপ্তম শিক্ষা বর্ষে সাফল্য ও সুনামের সাথে পদার্পণ করতে যাচ্ছে। ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত পরিসংখ্যান
বিবরণ সংখ্যা
শিক্ষক-শিক্ষিকা - ১৬জন
ছাত্র-ছাত্রী - ৩০০জন
নোটিশ বোর্ড
ফেসবুকে আমরা